মন খারাপে কেন স্যাড সং শুনলে চোখে জল আসে? জানুন আসল কারণ - 24 Ghanta Bangla News
Home

মন খারাপে কেন স্যাড সং শুনলে চোখে জল আসে? জানুন আসল কারণ

Spread the love

স্মৃতির সরণি বেয়ে অতীত ফিরে আসে

গান শুধু বিনোদন দেয় না, এটি আমাদের স্মৃতি, মেজাজ এবং শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে। কিছু চেনা সুর বা লিরিকস নিমেষের মধ্যে আমাদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দিতে পারে।

বিশেষজ্ঞের মতে, মিউজ়িক আমাদের মস্তিষ্কের স্মৃতি ও আবেগের কেন্দ্রকে সরাসরি উদ্দীপিত করে। ফলে পুরোনো কোনও ভয়, হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি কিংবা অতীতের কোনও বড় ধাক্কা চোখের সামনে একদম পরিষ্কার হয়ে ভেসে ওঠে। আর মন খারাপের সময় আমাদের মস্তিষ্ক এমনিতেই নেতিবাচক বা দুঃখের বিষয়গুলোতে বেশি ফোকাস করে। তাই গান শুনলে সেই পুরোনো কষ্টগুলো যেন আরও নতুন করে ক্ষতে আঘাত করে।

এই কান্না কি সত্যিই খারাপ?

মজার বিষয় হলো, এই যে আবেগের জোয়ার, এটা কিন্তু সব সময় আমাদের জন্য ক্ষতিকর নয়। অনেকের কাছেই মন খারাপের সময় দুঃখের গান শোনাটা এক ধরণের ‘ক্যাথারসিস’ বা মনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করার মতো কাজ করে।

গান শুনে মন খুলে কেঁদে নিলে বা নিজের কষ্টটাকে অনুভব করতে পারলে, এক সময় মনের উপর থেকে একটা বড় পাথর নেমে যায়। একটা হালকা অনুভূতি তৈরি হয়। তবে এখানে একটা সূক্ষ্ম তফাত আছে। বিশেষজ্ঞের মতে, গান শুনে যদি আপনার মন হালকা হয় এবং আপনি পরিস্থিতি মেনে নিতে পারেন, তবে তা ভালো। কিন্তু সেই গান যদি আপনাকে পুরোনো কষ্টের গোলকধাঁধায় আটকে রাখে এবং আপনার হতাশা আরও বাড়িয়ে দেয়, তবে তা বিপদের কারণ হতে পারে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *