রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সোমবার দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী গ্রহণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতার হাতে এই সম্মান তুলে দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলা চলচ্চিত্র জগতে চার দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে। অভিনেতা সেজেছিলেন একেবারে সাবেকি পোশাকে। অভিষেক রায়ের ডিজাইন করা ধুতি-পাঞ্জাবিতে সেজে পদ্মশ্রী গ্রহণ করলেন অভিনেতা।