ক্রোয়েশিয়াকে জেতালেন ‘বুড়ো’ মদ্রিচ, হাকিমিরা আটকালেন হাল্যান্ডদের কাছে
চার দিন পরেই শুরু FIFA বিশ্বকাপ ২০২৬। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলি। এমন আবহে লুকা মদ্রিচ বোঝালেন ৪০-এও চালসে হননি তিনি। ঝুঁকি নিতে চাননি চোটের। তাই মাস্ক পরে মাঠে নেমে গোল করে জেতালেন ক্রোয়েশিয়াকে। শেষ বিশ্বকাপে নজর কাড়তে মরিয়া, তার প্রমাণ দিলেন প্রস্তুতি ম্যাচে। অন্য দিকে ১-১ গোলে ড্র হলো আচরাফ হাকিমি ও আর্লিং হাল্যান্ডদের ম্যাচ। আসন্ন বিশ্বকাপে ডার্ক হর্সদের তালিকায় রয়েছে মরক্কো ও নরওয়ে। প্রস্তুতি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তার প্রমাণ দিল দুই দল। কী হলো অন্য ম্যাচের ফল?