কাঞ্চনকে টেনেও নোংরা মন্তব্য, আদুরে চুমু খেয়ে প্রতিবাদ শ্রীময়ীর - Bengali News | Sreemoyee chattoraj got trolled for kissing her niece - 24 Ghanta Bangla News
Home

কাঞ্চনকে টেনেও নোংরা মন্তব্য, আদুরে চুমু খেয়ে প্রতিবাদ শ্রীময়ীর – Bengali News | Sreemoyee chattoraj got trolled for kissing her niece

Spread the love

কিছুতেই বিতর্ক পিছু ছাড়ে না শ্রীময়ী চট্টরাজের। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। যে ছবিতে এক মেয়েকে নিয়ে কেকে কামড় দিতে দেখা গিয়েছিল তাঁকে। তা নিয়ে কম কটাক্ষ হয়নি। বিধায়ক-বন্ধু কাঞ্চন মল্লিককে টেনে এনেও করা হয়েছিল নোংরা মন্তব্য। এরই মধ্যে এবার অস্ফুটে প্রতিবাদ জানালেন শ্রীময়ী। না, প্রত্যক্ষে নয়, বরং বেশ কিছু ছবি শেয়ার করে বুঝিয়ে দিলেন ট্রোলাররা ছেড়ে কথা বলে না ১০ বছরে শিশুকেও। যার সঙ্গে ছবি শেয়ার করে ট্রোল্ড হয়েছেন শ্রীময়ী, সে আর কেউ নয়, অভিনেত্রীর ভাইঝি। তাঁর সঙ্গে আদুরে চুমুর ছবি শেয়ার করে শ্রীময়ী লেখেন, “তোমার মতো এত ভাল কাউকে বাসি না। আমার ডিকশনারিরে ভালবাসা সবসময় নিঃশর্ত। যেখানে কোনও বাধা নেই। আমার ১০ বছরের ভাইঝি আর আমার ভালবাসা অনেকটা এরকমই। এটা ভগবানের প্রদত্ত। আমার মনে হয় এই দুনিয়াতে ভালবাসার এর থেকে পবিত্র রূপ আর নেই।” না, ওই পোস্টের নীচে আর কোনও নেতিবাচক মন্তব্য আসেনি। তবে ১০ বছরের শিশুকে নিয়ে যারা বিকৃত মন্তব্য করেছেন, তাঁদেরকে তুলোধনা করেছেন নেটিজেনদের একটা বড় অংশ।

শ্রীময়ী চট্টরাজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর বন্ধুত্ব বহুদিনই গসিপের কেন্দ্রে। কাঞ্চনকে নিজের অভিভাবক, বন্ধু হিসেবে পরিচয় দিলেও অনেকের কাছেই আজ পরিষ্কার, তাঁরা প্রেমের সম্পর্কে আছেন। এমনকি কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কিও তাঁর সংসার ভাঙার নেপথ্যে শ্রীময়ীকেই দায়ী করেছিলেন। মাঝে কাঞ্চনের সঙ্গে কোনও ছবি দেওয়া বন্ধ করে দিলেও যত দিন যাচ্ছে তাঁদের সম্পর্কের গোপনীয়তার বাঁধন ততই যেন হালকা হচ্ছে। নিজেদের সম্পর্কে কী পরিণতি দেন তাঁরা, এখন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *