West Bengal News LIVE Updates: দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, নাড্ডার সঙ্গে আয়ুষ্মান চুক্তি সাক্ষর | West Bengal News LIVE Updates on 8 June 2026: West Bengal Signs Ayushman Bharat Agreement During Chief Minister’s Delhi Visit, Nadda Present
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বিজ্ঞানভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আয়ুষ্মান ভারতের চুক্তি সাক্ষর করবেন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে তিনটের সময়ে এই রাজ্যের আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রের সঙ্গে চুক্তি সাক্ষর করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের সুবিধা এই রাজ্যের ৬ কোটিরও বেশি মানুষ পাবে। পাশাপাশি একশো দিনের কাজ কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে শুরু হবে, এই নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।