Nifty 500-কে হারিয়েছে ৩৩ Flexi Cap Fund, তবুও কেন কমেছে লগ্নিকারীদের সম্পদের মূল্য?
তথ্য অনুযায়ী, গত এক বছরে Nifty 500-র রিটার্ন ছিল -৩.৭১ শতাংশ। অন্য দিকে ৩৮টি Flexi Cap Fund-এর মধ্যে ৩৩টি ফান্ড বেঞ্চমার্কের তুলনায় ভালো পারফরম্যান্স করেছে। গোটা ক্যাটেগরির গড় রিটার্ন ছিল -১.২৯ শতাংশ, যা Nifty 500-এর তুলনায় ২.৪২ শতাংশ পয়েন্ট বেশি।