Kunal Ghosh on tmc: 'আমি হয়ত অনেকের কাছে খারাপ...', সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট কুণালের, কী হল হঠাৎ? | TMC MLA Kunal ghosh said he will stand beside tmc and mamata banerjee - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh on tmc: ‘আমি হয়ত অনেকের কাছে খারাপ…’, সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট কুণালের, কী হল হঠাৎ? | TMC MLA Kunal ghosh said he will stand beside tmc and mamata banerjee

Spread the love

কলকাতা: তৃণমূল (TMC) হেরেছে। রাজ্য়ের শাসক বদলে গিয়েছে। আর তারপরই সেই দলের সাংসদ-বিধায়ক-কাউন্সিলরদের একাংশের রং প্রকাশ্যে আসছে। চুনোপুঁটি হোক বা রাঘব বোয়াল, এক সময় যাঁরা হাসিমুখে দল করছিলেন এখন তাঁদেরই অনেকে ভুল ধরতে ব্যস্ত। কী পেলামের জায়গায় এখন ঘাসফুল শিবিরের একটাই রব কী কী পাইনি। এই আবহের মধ্যেই ফের একবার মুখ খুললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দলের কতটা অনুগত সৈনিক তিনি তা বুঝিয়ে কুণাল লিখেছেন, “আমার রক্তে বেইমানি নেই।”

হারার পর থেকে কখনও তৃণমূলের বোর্ড ভেঙেছে, কখনও বিধানসভায় বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হয়েছে। বর্ষীয়ান নেতা শোভনদেবকে বিরোধী দলনেতা মানতে অস্বীকার করে তৈরি হয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠী। তার আবার নতুন নাম হয়েছে ‘নব তৃণমূল ব্লক’। কিন্তু সেখানে নাম লেখাননি কুণাল (Kunal)। উল্টে বারবার প্রতিবাদ করেছেন তিনি। এমনকী, যে দীপক অধিকারীকে নিয়ে দলের অন্দরেই তিনি বারেবারে কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। আজ সেই দেবই খারাপ সময়ে NDA-র অংশ হচ্ছেন বলে জানা যাচ্ছে। তা নিয়েও কটাক্ষ করেছেন কুণাল।

এ দিন, সামাজিক মাধ্যমে দলের বিরুদ্ধে অভিমান করেও কুণাল লিখেছেন, “আমি হয়ত অনেকের কাছে খারাপ। কিন্তু এতটা খারাপ নই যে দলের সঙ্কটের সময় নিজের অঙ্ক কষে পালাব। দল আমাকে জীবনের কঠিন দিনে অকারণ অপবাদের বিপদে ফেলে পাশে দাঁড়ায়নি। কিন্তু দলের বিপদে আমি সঙ্গে থেকে দেখিয়ে দিয়ে যাব আমার রক্তে বেইমানি নেই।” বস্তুত, ২০১৩ সালে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন এই তৃণমূল নেতা। সেই সময় দলের নেতাদের তিনি পাশে পাননি বলে বারবার জানিয়েছিলেন, আজ এখন তৃণমূলের খারাপ সময় চলছে। তবে তিনি তৃণমূলকে ছেরে যাননি বলে লেখেন কুণাল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *