Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপকে রক্ষাকবচ দিল না হাইকোর্ট, এবার কি গ্রেফতার হবেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? | Calcutta High Court Refuses Urgent Relief to Former Bengal Minister Aroop Biswas - 24 Ghanta Bangla News
Home

Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপকে রক্ষাকবচ দিল না হাইকোর্ট, এবার কি গ্রেফতার হবেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? | Calcutta High Court Refuses Urgent Relief to Former Bengal Minister Aroop Biswas

Spread the love

কলকাতা: মেসিকাণ্ডে আরও বিপদ বাড়ল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। তাঁকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। গ্রেফতারির আশঙ্কা করে আজ রক্ষাকবচ চেয়ে আদালতে আগাম শুনানির আবেদন করেছিলেন অরূপ। কিন্তু, তাঁর আবেদনে মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট। আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের মামলায় জরুরি ভিত্তিতে নয়, নিয়ম মেনেই শুনানি হবে। উল্লেখ্য, আজই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার কথা ছিল অরূপের। কিন্তু, সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি। হাজিরা এড়িয়ে কি এবার গ্রেফতার হতে পারেন অরূপ? জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে, জানা গিয়েছে,আজই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযানে যেতে পারে পুলিশ।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *