Aroop Biswas: অরূপ কেন হাজিরা দিচ্ছেন না? | Aroop Biswas is not appear in police station
মেসিকাণ্ডে আরও বিপদ বাড়ল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas)। তাঁকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। গ্রেফতারির আশঙ্কা করে আজ রক্ষাকবচ চেয়ে আদালতে আগাম শুনানির আবেদন করেছিলেন অরূপ। কিন্তু, তাঁর আবেদনে মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের মামলায় জরুরি ভিত্তিতে নয়, নিয়ম মেনেই শুনানি হবে।