লড়াই করেছি, বাধ্য হয়ে আপস করাটাই বেশি চোখে পড়ল: পরমব্রত চট্টোপাধ্যায় - 24 Ghanta Bangla News
Home

লড়াই করেছি, বাধ্য হয়ে আপস করাটাই বেশি চোখে পড়ল: পরমব্রত চট্টোপাধ্যায়

Spread the love

অন্য সময় প্রাইম: সন্তানের প্রসঙ্গ তোলায় অনেকেই বলছেন আপনি ভিক্টিম কার্ড খেলছেন!

পরমব্রত: আমি ভিক্টিম ছিলাম তো! সেই কারণে কার্ড প্লে করেছি। আবারও বলছি ভিক্টিম থাকার সময়ে একবারও কেউ ফোন করে জানতে চায়নি কেমন আছি, কী ভাবে সংসার চালাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় যাঁরা আছেন, তাঁরা অর্ধ সত্যির উপর ভিত্তি করে জাজমেন্টে পৌঁছন। তাঁদের থেকে আমার কোনও প্রত্যাশা নেই। কিন্তু ইন্ডাস্ট্রির অনেকে আগেই ভিডিয়ো তৈরি করে, ক্ষমা চেয়ে, আপস করে, ফেডারেশন এবং স্বরূপ বিশ্বাস সম্পর্কে ভালো ভালো কথা বলে নিজেদের কাজ পাওয়ার রাস্তা পাকা করে ফেলেছিলেন, তাঁদের মধ্যে কেউ তো আমায় জিজ্ঞেস করেননি কী ভাবে আমার চলছে বা কাজ না পেয়ে কেমন আছি। ফলে তাতে যদি ভিক্টিম কার্ড বলে মনে হয়, সত্যিই আমার নতুন কিছু বলার নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *