যাদবপুরে মধ্যরাতে ‘বুলডোজ়ার অপারেশন’-এ লাঠিচার্জ, গ্রেপ্তার সৃজন-সহ ৬, প্রতিবাদে বিক্ষোভ SFI-এর
সূত্রের খবর, রবিবার মধ্যরাতে যাদবপুর রেলস্টেশন সংলগ্ন বেআইনি দোকান, গুমটি উচ্ছেদে বুলডোজ়ার আসতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উচ্ছেদ অভিযান রুখতে যাদবপুরের ২১২ বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় সন্ধ্যা থেকে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন বাম-কংগ্রেসের নেতা-কর্মীরা। দোকান মালিকদের সঙ্গে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশও। বাবাসাহেব আম্বেদকরের ছবি, সংবিধান হাতে ‘বুলডোজ়ার হটাও’ স্লোগান দিচ্ছিলেন তাঁরা। রাত নামতেই ধীরে ধীরে এলাকা ঘিরে ফেলতে শুরু করে RPF, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।