ভারতকে নকল? বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নীতি রিজ়ওয়ানের - 24 Ghanta Bangla News
Home

ভারতকে নকল? বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নীতি রিজ়ওয়ানের

Spread the love

খেলা শেষ হলে করমর্দন করার নিয়ম

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিজ়ওয়ানের আচরণ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন লিটন। তাঁর মতে, মাঠে প্রতিযোগিতা থাকতেই পারে, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর সব ভুলে একে অপরের সঙ্গে করমর্দন করা উচিত। লিটন বলেন, ‘মাঠে যা-ই ঘটুক, খেলা শেষ হলে সবাইকে করমর্দন করতে হয়। প্রথম টেস্টে হারের পর রিজ়ওয়ান আমাদের সঙ্গে করমর্দন করতে আসেনি। ও যত বড় ক্রিকেটারই হোক, ওর এমনটা করা উচিত হয়নি।’ তিনি আরও যোগ করেন, ‘দ্বিতীয় টেস্টেও ও একই কাজ করেছে। আমার সঙ্গে ওর কোনও সমস্যা থাকতে পারে। কিন্তু পুরো বাংলাদেশ দলের সঙ্গে তো ওর কোনও সমস্যা থাকার কথা নয়।’

রিজ়ওয়ানের আচরণে ক্ষুব্ধ লিটন

লিটনের দাবি, পাকিস্তান দলের অন্য সব ক্রিকেটার ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেছিলেন। শুধু রিজ়ওয়ানই তা করেননি। তাই তাঁর আচরণকে মোটেই ভালো চোখে দেখছেন না বাংলাদেশি ক্রিকেটার। লিটন বলেনও, ‘পাকিস্তান দলের সবাই আমাদের সঙ্গে করমর্দন করেছে। শুধু ও করেনি। আমার মতে, এটা একেবারেই অপেশাদার আচরণ।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *