পালাবদলে বদলাল গতি, জোরকদমে কাজ কজওয়ের - 24 Ghanta Bangla News
Home

পালাবদলে বদলাল গতি, জোরকদমে কাজ কজওয়ের

Spread the love

এই সময়, পাঁশকুড়া: ঢিমেতালে চলছিল দুর্বাচাটি নদীর উপর কজওয়ে তৈরির কাজ। রাজ্যে পালাবদলের সাথে সাথে গতি পেল কজওয়ে। শিগগিরই তা চালু হতে চলেছে। কজওয়ে তৈরির পাশাপাশি দুর্বাচাটি সেতুর সংস্কারও চলছে দ্রুতগতিতে। পুরোনো সেতুর পাশে নতুন সেতু তৈরির জন্য মাটি পরীক্ষাও শুরু হয়েছে। রাজ্যে নতুন সরকার আসার পরে এক মাস পেরিয়েছে। এরই মধ্যে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে গুরুত্বপূর্ণ দুর্বাচাটি কজওয়ের কাজে খুশি এলাকাবাসী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *