পানীয় জলে পোকা, অসুস্থ শিশুরা, চরম ভোগান্তিতে কাকদ্বীপের বাসিন্দারা - 24 Ghanta Bangla News
Home

পানীয় জলে পোকা, অসুস্থ শিশুরা, চরম ভোগান্তিতে কাকদ্বীপের বাসিন্দারা

Spread the love

গ্রামের বাসিন্দা টগরলাল বৈদ্য জানিয়েছেন, গ্রামে মোট ৩০ টি পরিবার রয়েছে। এই একটি মাত্র কলই এলাকার সকলের ভরসা। পঞ্চায়েতে আবেদন করেও কোনও সুরাহা মেলেনি। তিন বছর ধরে এই সমস্যাই চলছে।

স্থানীয় বাসিন্দা কাকলি সিংহ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে। গরমকালে জল কিনে খেতে হয়। পেটের অসুখের পাশাপাশি একাধিক জলবাহিত রোগ হচ্ছে এলাকাবাসীর। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও এখন পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি।

এ বিষয়ে কাকদ্বীপের মহকুমা শাসক নিশীথ ভাস্কর পাল জানিয়েছেন, ওই এলাকার এই জল সঙ্কট সম্পর্কে তিনি জানতেন না। তবে গ্রামবাসীদের অভিযোগের সত্যতা খতিয়ে দেখে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, বলেই আশ্বাস দিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *