দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক? রওনা শুভেন্দু অধিকারীর - 24 Ghanta Bangla News
Home

দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক? রওনা শুভেন্দু অধিকারীর

Spread the love

দীর্ঘদিনের জল্পনা ও রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ যোজনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। (Suvendu Adhikari) সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল …

দীর্ঘদিনের জল্পনা ও রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ যোজনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। (Suvendu Adhikari) সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ)-র সঙ্গে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হবে। সেই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতেই সোমবার সকালে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

রাজ্য সরকারের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতদিন রাজ্যে নিজস্ব স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকলেও কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পে অংশগ্রহণ নিয়ে মতপার্থক্য ছিল। তবে সাম্প্রতিক সময়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একাধিক দফায় আলোচনার পর অবশেষে ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। (Suvendu Adhikari) দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ন্যাশনাল হেলথ অথরিটির শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে মউ স্বাক্ষর হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) উপস্থিতি এই চুক্তির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।

সরকারি সূত্রের দাবি, (Suvendu Adhikari) আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ আরও সহজ হবে। কেন্দ্রীয় প্রকল্পের আওতায় তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত নগদহীন চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। এর ফলে বহু পরিবার চিকিৎসার ব্যয়ভার নিয়ে যে আর্থিক চাপে পড়তেন, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *