‘ড্রাই স্টেট’ মিজোরামে বড় বদল! চিকিৎসার প্রয়োজনে মদ্যপানে অনুমতি, চালু ‘রেড কার্ড’ পারমিট
আইনে জানাোনো হয়েছে, ‘রেড কার্ড’ পারমিট থাকলেও কোনও জনসমাগমস্থল, শিক্ষা প্রতিষ্ঠান বা হোটেলে মদ্যপান করা যাবে না। বিদেশি এবং পর্যটকদের জন্য বিশেষ পারমিটের ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে আদা, কলা, ড্রাগন ফল, আনারস, আমলকি, পেয়ারা, কামরাঙা, আখ, কাঁঠাল, তরমুজ ও হানিডিউ মেলনের মতো স্থানীয় কৃষিজ পণ্য থেকে থেকে তৈরি ওয়াইন এবং বিয়ার উৎপাদন ও বিক্রিরও অনুমতি দেওয়া হয়েছে নতুন আইনে।