কালই গঠিত হবে মারাত্মক অশুভ বিষ যোগ ও পাপ কর্তারি যোগ, চাঁদ মীন রাশিতে এলে বিপদ কাদের?
কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি গ্রহ চাঁদ। এই সময় আপনার মনে নেগেটিভ চিন্তাভাবনা বাড়বে। মারাত্মক স্ট্রেস বাড়বে। পারিবারিক অশান্তি বড় আকার নেবে। পার্টনারের সঙ্গেও ঝামেলা হতে পারে। এই সময় কাউকে বিশ্বাস করে নিজের গোপন কথা বলবেন না। আগামী ২ দিন কোনও বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। মহাদেবের মন্ত্র জপ করুন।
সিংহ রাশি
মানসিক চাপ থাকবে। আর্থিক ক্ষতি হতে পারে। আচমকা এমন কিছু ঘটনা ঘটবে, যার ফলে আপনি সমস্যার মধ্যে পড়বেন। স্বাস্থ্যের খেয়াল রাখুন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ধৈর্য হারাবেন না। রোজ ২ বার করে হনুমান চালিশা পাঠ করুন।
তুলা রাশি
বিরোধীরা আপনাকে নানা ভাবে উত্যক্ত করবে। কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করবেন না। মরশুমি অসুস্থতা সমস্যায় ফেলতে পারে। বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়া ভালো। রাস্তাঘাটে নিজের জিনিসপত্রের খেয়াল রাখুন। দেবী দুর্গার পুজো করলে লাভ হবে।