‘ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত’, পাল্টা হামলা থেকে নেতানিয়াহুকে বিরত থাকার পরামর্শ ট্রাম্পের
এই পরিস্থিতিতে আসরে নেমেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘এখনই বিবিকে (নেতানিয়াহু) ফোন করব। বলব, তিনি যেন পাল্টা আক্রমণ না করেন।’ এ দিন অনেকটা বড় দাদার সুর শোনা গিয়েছে ট্রাম্পের গলায়। তাঁর কথায়, ‘সবাই নিজেদের মতো জবাব দিয়েছে। ইজ়রায়েল হামলা করেছে। ইরানও হামলা করেছে। এখন আর নতুন করে সংঘাতের প্রয়োজন নেই।’
এর পরেই নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। তবে তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে ফোনালাপের কিছুক্ষণ পরেই ‘ফিনান্সিয়াল টাইমস’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমেরিকা কোনও চুক্তি করলে তা মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনও উপায় নেই। সিদ্ধান্ত আমিই নিই। তিনি নেন না।’