গায়ে গেরুয়া কাপড় জড়িয়ে হুগলির ডন তাপসকে পুলিশ প্যারেড - 24 Ghanta Bangla News
Home

গায়ে গেরুয়া কাপড় জড়িয়ে হুগলির ডন তাপসকে পুলিশ প্যারেড

Spread the love

হুগলি: দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারি এখন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। (Tapas Chakraborty)রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শুরু হয়েছে দুর্নীতিতে রাশ টানা। এই আবহেই আজ হুগলির মগরা অঞ্চলের …

হুগলি: দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারি এখন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। (Tapas Chakraborty)রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শুরু হয়েছে দুর্নীতিতে রাশ টানা। এই আবহেই আজ হুগলির মগরা অঞ্চলের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তাপস চক্রবর্তীকে ক্ষুব্ধ জনতা ঘিরে ধরে রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যায়। তাঁর গলায় করে গেরুয়া উত্তরীয় বা শাল জড়িয়ে দিয়ে ‘চোর চোর’ স্লোগান দিতে দিতে মগরা থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খালি পায়ে রাস্তায় তাকে প্যারেড করানো হয়েছে।ঘটনাটি ঘটেছে মগরা এলাকায়। দীর্ঘদিন ধরে তাপস চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগ জমা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিনি একসময় চুঁচুড়া-মগরা ব্লকের অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

আরও দেখুনঃ সার্চ প্রোফাইল ফিচার লঞ্চ করল গুগল, উপকৃত হবেন কন্টেন্ট ক্রিয়েটররা

ভোটের পর এলাকায় ক্ষমতার সমীকরণ বদল হতেই পুঞ্জীভূত ক্ষোভ ফেটে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, তাপস চক্রবর্তীকে প্রথমে ঘিরে ধরে মারধর করা হয়। তারপর তাঁর গায়ে গেরুয়া শাল জড়িয়ে দেওয়া হয় এবং রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। চারপাশ থেকে উঠছিল ‘চোর চোর’ স্লোগান। বিজেপির দাবি, তাপস চক্রবর্তী ও তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এবং বিরোধী কর্মীদের উপর অত্যাচার চালিয়ে এসেছেন। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় বিজেপি কর্মীদের উপর হামলা এবং ফর্ম ছিঁড়ে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বিজেপি নেতারা বলছেন, এটা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া।

মগরা থানায় তাপস চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। তাপস চক্রবর্তীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *