Suvendu Adhikari: ‘বাকি যারা রয়েছে, আমার উপর ছেড়ে দিন’, কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? | ‘Leave the Remaining Ones to Me’, CM Suvendu Adhikari Sends Strong Message to Criminals
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
কলকাতা: দুষ্কৃতীরা কেউ ছাড় পাবেন না। ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। পুলিশের উপর ইট-পাথর ছোড়া হলে, তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। আর শনিবার ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, “পালাবদলের পর আবহাওয়া বদল হচ্ছে তো? আরও আবহাওয়া বদল হবে। দেখতে থাকুন।” দুষ্কৃতীদের যে কোনওভাবে ছাড়া হবে না, তা জানিয়ে দিলেন।
কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
রাজ্যে পালাবদলের পর একের পর এক গ্রেফতারি হচ্ছে। এই নিয়ে এদিন ধনধান্য অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল আমলে যেসব দুষ্কৃতীরা ছিল, তারা একে একে পালিয়েছে। যে কয়েকটি রয়েছে, তাদের আমার উপরে ছেড়ে দিন।” এদিন সন্ধ্যায় ওই অনুষ্ঠানে রাজ্যে বিনিয়োগেরও আহ্বান জানান শুভেন্দু। বলেন, “রাজ্যে ছিল না শিল্পের গতি। রাজ্যে উন্নয়ন থমকে ছিল। শিল্পবান্ধব পরিবেশ এ রাজ্যে ছিল না। মানুষ এখানে থাকতে পারত না। পুলিশ এখানে ক্যাডারে পরিণত হয়েছিল। সবকিছুর মধ্যে রাজনীতিকরণ ঢুকে গিয়েছিল। কিন্তু আর নয়। এই সরকার মানুষের সরকার। অতীত এখন শুধুই অতীত। মানুষ যা চাইবে, সরকার তা করবে।”
এই রাজ্যে শুধু ভারতের যারা নাগরিক, তারা স্থায়ী ভাবে থাকবে। অনুপ্রবেশকারীদের কি হয় সেটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন।
এদিন উপস্থিত ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে রাজ্যের বিনিয়োগ এবং রাজ্যের জন্য আরো অনেক কিছু করার বার্তা দেন তিনি।
তিনি উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেন, আগে যে অন্যায় ঘটেছে, এখন তা হবে না।
কারণ এরা যে প্রধানমন্ত্রী আশীর্বাদের হাত রয়েছে। এ রাজ্যে এখন শুধু উন্নয়নের গতি পাবে।
একইসঙ্গে তিনি বলেন, তাকে একটু সময় দিতে। এখনো একমাস হয়নি সরকারের তিনি বসেছেন।
অনেক কাজ বাকি।। অনেক কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি হবে। কিন্তু কাজ করে যাবেন তিনি।
রাজ্যজুড়ে গো-শালা যাতে তৈরি করা যায়, তার জন্য উদ্যোগপ্রতিদের এগিয়ে আসার কথা তিনি বলেন।
এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত অযোধ্যার রাম জন্মভূমির তীর্থক্ষেত্রের অন্যতম প্রধান গোবিন্দদেব গিরি জি মহারাজের পায়ে শুয়ে পড়ে প্রণাম জানাই মুখ্যমন্ত্রী।
অযোধ্যার রাম জন্মভূমির অন্যতম প্রধান মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে বলেন, যেকোনো রাজ্যের উন্নতি নির্ভর করে সে রাজ্যের শিক্ষার প্রসারের উপরে।
অতীতে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ছত্রে ছত্রে অনেক গলদ প্রবেশ করে গিয়েছে।
নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব সেই গলদকে দূর করে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা এবং আধুনিকীকরণ করা।