Kaliganj Accident: ঝড়ের গতিতে বাইক চালানোর ফল! একই সঙ্গে মৃত্যু ৪ জনের | 4 person died in Road Accident in Kaliganj Nadia - 24 Ghanta Bangla News
Home

Kaliganj Accident: ঝড়ের গতিতে বাইক চালানোর ফল! একই সঙ্গে মৃত্যু ৪ জনের | 4 person died in Road Accident in Kaliganj Nadia

Spread the love

কালীগঞ্জ: রবিবার সাত-সকালে ভয়ঙ্কর ঘটনা। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ২ জন। জানা যাচ্ছে, দু’টি বাইকে মোট ছ’জন যাত্রী ছিল। গাড়ির গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। ঘটনাটি কালীগঞ্জ-পলাশি গ্রামীণ সড়কে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেখানেই মৃত্যু হয় চারজনের। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অমর ফারুক (১৮), আরিফ মল্লিক (১৮) এছাড়া রয়েছেন, নাকাশিপাড়ার আকন্দডাঙা গ্রামের মনিরুল মল্লিক (২৯), জাকির মল্লিক (২৫) সহ মোট ছয় জন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পলাশি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই  মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরিফ মল্লিককে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে পথেই তাঁরও মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বড়কুলবেড়িয়ার ইনমহম্মদ শেখ এবং আকন্দডাঙার সুমন মল্লিক। বর্তমানে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *