প্রতি মদের বোতলে টাকা পেত অভিষেক! অভিযোগ তাপসের
কলকাতা: পশ্চিমবঙ্গের আবগারি নীতি এবং তার সঙ্গে যুক্ত আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তেজনা (excise policy)। রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদ তাপস রায় অভিযোগ করেছেন রাজ্যে কোটি …
কলকাতা: পশ্চিমবঙ্গের আবগারি নীতি এবং তার সঙ্গে যুক্ত আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করে বেড়েছে রাজনৈতিক উত্তেজনা (excise policy)। রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদ তাপস রায় অভিযোগ করেছেন রাজ্যে কোটি কোটি টাকার আবগারি দুর্নীতিতে যুক্ত অভিষেক বন্দোপাধ্যায়। অবশ্য শুধু তাপস নয় ২০১৭ সালে সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনেও এই অভিযোগ করা হয়েছিল। অভিযোগ প্রত্যেক বোতলে টাকা ঢুকত অভিষেকের ঘরে।
তাপসের দাবি ২০১৭ সালে রাজ্যের আবগারি নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল। ওই পরিবর্তনের মাধ্যমে মদ ও বিয়ার উৎপাদনকারী সংস্থা এবং পাইকারি ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ বা লেভি আরোপ করেছিল তৃণমূল। এই অতিরিক্ত অর্থ আদায়ের প্রক্রিয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করত অভিষেক এমনটাই অভিযোগ তার।
আরও দেখুনঃ প্রতি সেকেন্ডে ৩.১ কিমি বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে ৩৫ ফুট আকারের গ্রহাণু
তিনি আরও বলেছেন এই অর্থ সংগ্রহের একটি সংগঠিত ব্যবস্থার মাধ্যমে তৃণমূলের শীর্ষ স্তরে টাকা পৌঁছাত বলে অভিযোগ রয়েছে। সেখানে দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিট এলাকায় অবস্থিত একটি দফতরকে কেন্দ্র করে একটি সমন্বয় ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। তবে এই দাবি নিয়ে প্রশাসনিক বা স্বাধীন তদন্তের কোনও চূড়ান্ত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।
এই ইস্যু সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি রাজ্যের আবগারি নীতিকে ব্যবহার করে বড় ধরনের আর্থিক দুর্নীতি করেছে তৃণমূল এবং তার ফায়দা লুটত অভিষেক বন্দোপাধ্যায়। বিজেপি নেতা তাপস রায় এই প্রসঙ্গে রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তদন্তের দাবি তুলেছেন বলে জানা যাচ্ছে।