Abhishek and Rujira Banerjee: রয়েছে ৩ লাখি পেনটিং, ৩০ লক্ষ টাকার LIC, অভিষেক পত্নী রুজিরা আর কী আছে? | TMC MP Abhishek Banerjee's wife rujira narula banerjee asset and cash detail - 24 Ghanta Bangla News
Home

Abhishek and Rujira Banerjee: রয়েছে ৩ লাখি পেনটিং, ৩০ লক্ষ টাকার LIC, অভিষেক পত্নী রুজিরা আর কী আছে? | TMC MP Abhishek Banerjee’s wife rujira narula banerjee asset and cash detail

Spread the love

অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়
Image Credit: Tv9 Bangla

কলকাতা: কয়লা পাচার (Coal Scam) ও নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সদ্য আবার তাঁকে নিয়ে চলছে নানাবিধ চর্চা। সই জালিয়াতির তদন্তে তাঁর ডাক পড়েছে সিআইডির ঘরে। এক কথায় রাজ্য ও কেন্দ্রের সব তদন্তকারী সংস্থার খাতাতেই নাম রয়েছে ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের। তবে, তিনি একা নন, তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়েছিল কয়লা পাচার মামলায়। ডাক পড়েছিল ইডি অফিসে। তবে জানেন কি অভিষেক পত্নী কী করেন?

অভিষেকের পরিবারের আর কে কে রয়েছেন?

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা সম্পর্কে অভিষেকের পিসি হন। অভিষেকের বাবা হলেন অমিত বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের স্ত্রী রুজিরা থাইল্যান্ডের নাগরিক।বন্দ্যোপাধ্যায় দম্পতির রয়েছে এক মেয়ে ও এক ছেলে। মেয়ের নাম আজানিয়া বন্দ্যোপাধ্যায় ও ছেলের নাম আয়াংশ বন্দ্যোপাধ্যায়।

রুজিরার সম্পত্তি কত?

২০২৪ সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ড-হারবার থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় অভিষেক নিজের সম্পত্তি ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছিলেন। সেই তথ্যের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে

২০১৮-২০১৯ সালে অভিষেক পত্নীর সম্পত্তি ১ কোটি ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৯০

২০১৯-২০২০ সালে তা কমে হয় ৫৯ লক্ষ ৩ হাজার ৪৪০

২০২০-২০২১ সালে আবার বেড়ে হয় ৭৯ লক্ষ ৫ হাজার ১৭০

২০২১-২০২২ সালে আবার কমে হয় ৬০ লক্ষ ৬৫ হাজার ৯৯৯

২০২২-২০২৩ সালে সম্পত্তির কোনও তথ্য দেওয়া নেই

হলফনামা দেখা যাচ্ছে রুজিরা LIC রয়েছে – ৩০, ০০, ০০০টাকার।

২০২৪ সালে অভিষেকের দেওয়া হলফনামা অনুযায়ী সেই সময়ে তাঁর কাছে গচ্ছিত সোনার পরিমাণ ছিল ৬৫৮ গ্রাম। ২০২৪ সালের ১ মে তার বাজার মূল্য ছিল ৪৩ লক্ষ ৭৮ হাজার ৩৩২ টাকা। একই সঙ্গে গচ্ছিল রূপো ছিল ২.৩ কেজি। ২০২৪ সালের ৩ জুন তার বাজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার ৫০ টাকা।

সংশ্লিষ্ট হলফনামা অনুযায়ী- অভিষেক ও রুজিরার পরিবার একটি ছবি কিনেছেন, যার দাম ৩ লক্ষ টাকা। অভিষেক পত্নীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *