সবুজের চাদরে প্রাণ ফিরছে কয়লা খনির, উদ্যোগ আদানি–র
রাজস্থান রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেড (আরভিইউএনএল)–এর ডেভেলপার ও অপারেটর হিসেবে আদানির কোম্পানি ছত্তিসগড়ের এই কয়লাখনি ব্যবহার করে। একটি খনি থেকে খনিজ উত্তোলনের পরেও কী ভাবে সেই ভূমিতে সবুজায়ন করা যায়, সেই বার্তাই দিতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে কোম্পানির তরফে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই জমিটিকে ফের পুনরুজ্জীবিত করতে এবং আশেপাশের এলাকায় জীববৈচিত্র্যকে উন্নত করতেই এক দশকের মধ্যে ৪০ লাখ গাছের আচ্ছাদনে এই জমিকে ঢেকে ফেলার লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের। খনির জমিতে লাগানো হচ্ছে শাল, মহুয়া, তেতুঁল, অমলতাসের মতো বহু দেশীয় প্রজাতির গাছ। খননের জন্য কাটা পড়া এক একটি গাছের জন্য ৪০টি করে বৃক্ষরোপণ করা হচ্ছে। কোম্পানির রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত এই সকল গাছের বেঁচে থাকার হার প্রায় ৮৮ শতাংশ।