‘অনুমতি চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম’, কেন বললেন রেলমন্ত্রী? | Rail minister Ashwini Vaishnaw on Chingrighata Metro Project: ‘We Were Tired of Seeking Permissions’
চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ প্রায় দেড় বছর আটকে ছিল। সরকার বদল হতেই বদলে গিয়েছে সবকিছু। মাত্র ৬ দিনই আটকে যাওয়া কাজ সম্পূর্ণ হয়েছে। বাংলা সফরে এসে চিংড়িঘাটায় যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছিলেন আর এক মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে রেলমন্ত্রী বলেন, “আগের তৃণমূল সরকার অনুমতি দেয়নি বলে কাজ ব্যাহত হয়েছে। অনুমতি চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম।”