West Bengal News Live Updates: আজ অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক শুভেন্দুর, রেল নিয়ে এবার বড় ঘোষণা? | West Bengal News Live Updates: kolkata and west bengal politics news Suvendu Adhikari, TMC leaders Abhishek Banerjee controversy
রাজ্যে রেলের গতি আনতে তোরজোড়। আজ রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন রেল প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া, জমি হস্তান্তর ও প্রশাসনিক ছাড়পত্র নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে গতকালই গ্রেফতার করা হয়েছে শওকত মোল্লাকে। আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। NIA শওকতকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। সব মিলিয়ে রাজ্যে আজ ঘটনার ঘনঘটা। সব খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলা ডিজিট্যালে।