Saokat Molla's Family: বড় মেয়ে কলেজ টিচার, স্ত্রীর নামে ২৪টি জমি, শওকতের পরিবারের কে কী করে জানেন? | TMC Former MLA Saokat Molla Wife have many land Cash Details Out - 24 Ghanta Bangla News
Home

Saokat Molla’s Family: বড় মেয়ে কলেজ টিচার, স্ত্রীর নামে ২৪টি জমি, শওকতের পরিবারের কে কী করে জানেন? | TMC Former MLA Saokat Molla Wife have many land Cash Details Out

Spread the love

শওকত মোল্লা, প্রাক্তন বিধায়কImage Credit: Facebook

কলকাতা: পালা বদলের পর গ্রেফতার একের পর এক তৃণমূল নেতা। শুধু নেতা বললে ভুল, গ্রেফতার হচ্ছেন চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সকলেই। সেই তালিকায় নতুন নাম উঠেছে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। শুক্রবারই NIA আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এর আগে গ্রেফতার হয়েছিল তাঁর ছেলে ইমরান মোল্লা। মাতলা নদীর চর বুজিয়ে সেখানে বেআইনি ক্যাফে তৈরি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর কে রয়েছেন শওকতের পরিবারে? তাঁর স্ত্রীই বা কী করেন? কী-কী সম্পত্তি আছে তাঁর এক নজরে দেখে নেওয়া যাক।

শওকতের পরিবার 

শওকতের স্ত্রীর নাম…। দম্পতির দুই মেয়ে আর এক ছেলে। বড় মেয়ের নাম সাবানা মোল্লা। তিনি রোকেয়া মহাবিদ্যালয়ের SACT বা স্টেট অ্যাডেড কলেজ টিচার। বাংলায় পিএইচডি করেছেন। ছোট মেয়ে রুবিনা মোল্লা কম্পিউটার অপারেটর। ছেলে ইমরান মোল্লা গ্র্যাজুয়েট ক্যাফে চালান।

শওকতের স্ত্রীর সম্পত্তির পরিমাণ 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শওকত মোল্লা যে হলফনামা জমা দিয়েছিলেন তার উপর ভিত্তি করে জানা যাচ্ছে- শওকতের স্ত্রী সায়ের বানুর আয় ২০২০-২১ অর্থবর্ষে আয় ৩ লক্ষ ২৯ হাজার ৪৫০ টাকা

২০২১-২২ অর্থবর্ষে আয় ৩ লক্ষ ৫৩ হাজার ১৩০ টাকা

২০২২-২০২৩ অর্থবর্ষে ৯৬ হাজার ২৯০ টাকা

২০২৩-২০২৪ অর্থবর্ষে আয় ৪ লক্ষ ৬৫ হাজার ৮০০ টাকা

২০২৪-২০২৫ অর্থবর্ষে আয় ৫ লক্ষ ৭৪ হাজার ২৪০ টাকা

জমির পরিমাণ

স্ত্রী সায়ের বানুর নামে ২৪টি জমি আছে। মৌখালি কুমারখালিতে, ক্যানিং, জীবনতলা, সোনারপুর সহ একাধিক জায়গায় জমি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *