Meera Bhattacharjee on BJP Government: 'ডানপন্থী হলেও মানুষের কাজ করলে ভালো', বিজেপিকে নিয়ে কী বললেন বুদ্ধজায়া? | Buddhadeb Bhattacharjee’s Wife Meera Bhattacharjee Praises BJP Government, Urges Women’s Safety and End to Syndicate Raj - 24 Ghanta Bangla News
Home

Meera Bhattacharjee on BJP Government: ‘ডানপন্থী হলেও মানুষের কাজ করলে ভালো’, বিজেপিকে নিয়ে কী বললেন বুদ্ধজায়া? | Buddhadeb Bhattacharjee’s Wife Meera Bhattacharjee Praises BJP Government, Urges Women’s Safety and End to Syndicate Raj

Spread the love

বাংলায় বিজেপি সরকার নিয়ে কী বললেন মীরা ভট্টাচার্য?Image Credit: TV9 Bangla

কলকাতা: তিনি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী। বাম আমলের সাক্ষী। তৃণমূলের ১৫ বছরের শাসন দেখেছেন। আবার সিপিএম তথা বামেরা যে বিজেপির তীব্র বিরোধিতা করে এসেছে, সেই বিজেপিকে এখন রাজ্যে ক্ষমতায় দেখছেন। বিজেপি সবে একমাস রাজ্যে এসেছে। শুভেন্দু অধিকারীর সরকারকে এই একমাসে কেমন দেখলেন বুদ্বদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য? নতুন সরকারের কাছে তাঁর কী আবেদন? TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর দিলেন মীরা ভট্টাচার্য। কী বললেন তিনি?

‘নতুন সরকার প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করছে’

বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি বিজড়িত পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বসে বিজেপি সরকারের প্রশংসা করলেন মীরা ভট্টাচার্য। মাত্র একমাস হয়েছে ক্ষমতায় এসেছে বিজেপি। তারই মধ্যে যে সব পদক্ষেপ করেছে, তা নিয়ে টিভি৯ বাংলাকে মীরা ভট্টাচার্য বলেন, “নতুন সরকারে যাঁরা এসেছেন, তাঁরা ভোটের সময় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করার চেষ্টা করছেন। সবে তো একমাস হল। আমাদের সবার আবেদন, মেয়েদের সুরক্ষা সবার আগে দরকার। বাম আমলে আইটি সেক্টরে কাজ করা মহিলারা নাইট শিফটে কাজ করে নিশ্চিন্তে বাড়ি ফিরতেন। কোনও অসুবিধা হত না। সেটা চাই।”

নতুন সরকারের কাছে তাঁর আরও আবেদন, “শুধু নারীরা নয়, শিক্ষক শিক্ষিকাদের চাকরি থেকে যেন বঞ্চিত হতে না হয়। সমস্যা যেন মেটে। বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারে। সিন্ডিকেট রাজ ২০১১ সালের আগে ছিল না। এর জন্য কী যে চরম ক্ষতি হয়েছে, সেটা যেন বিলুপ্ত হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন এক হয়ে আগের মতো থাকতে পারি। বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনতে হবে।”

‘ডানপন্থী হলেও মানুষের কাজ করলে ভালো’

বামেরা মতাদর্শগতভাবে বিজেপির বিরোধী। বাম নেতারা বিজেপির বিরুদ্ধে সবসময় সরব হন। এখন বিজেপি রাজ্যে ক্ষমতায়। এই নিয়ে বুদ্ধ-পত্নী বললেন, “এই বিষয়টি অন্যরা যেভাবে বলতে পারবেন, আমি সেভাবে বলতে পারব না। আমি তো রাজনীতিক নই। তবে চরম ডানপন্থী হয়েও যদি রাজ্য়ের জন্য তাঁরা কাজ করেন, তাহলে তাঁরা আমাদের কাছে উদাহরণ সৃষ্টি করবেন। আমার যতদূর মনে হয়, ওঁরা সেটা করতেই চেষ্টা করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *