২০ বছর ঝুলে মামলা! গুজরাট পুলিশকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
জালিয়াতি ও প্রতারণার কুড়ি বছর পুরোনো একটি মামলা প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অগাস্টিন জর্জ ম্যাসি বলেন, এই মামলায় চার্জশিট পেশে অস্বাভাবিক দেরি হয়েছে, এটা অত্যন্ত গুরুতর। মামলাটির একটি রিপোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ২০১৪ সালে পুলিশ পেশ করে। কিন্তু আদালত সেই রিপোর্ট গ্রহণ করতে অস্বীকার করে ফের তদন্ত করে ৬০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই মামলায় আর কোনও অগ্রগতি হয়নি।