‘মাছের বাজারের মতো ভিড় ছিল মেয়ের কাছে… সোমনাথ, নির্মল সব যুক্ত’, তোপ অভয়ার মা-বাবার
গত ১৩ মে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুলে শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। শুক্রবার সেই মামলার শুনানিতে CBI-এর তরফে জানানো হয়, এই মুহূর্তে এই তিনজনের বিরুদ্ধে কোনও ফাউল প্লে পাওয়া যায়নি। তাই তারা এদের গ্রেপ্তার করতে চায় না। CBI আইনজীবী বলেন, ‘তথ্য প্রমাণ ও ষড়যন্ত্রতে প্রত্যক্ষ যোগ না থাকায় নির্মল ঘোষ, সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি। অ্যারেস্টের মতো মেটিরিয়াল নেই। ’