মন্ত্রী দিবাকরকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে বাঁকুড়ায়
কৃষক পরিবারের ছেলে এ বার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাঁকুড়া সোনামুখীর দিবাকর ঘরামি। মন্ত্রী হওয়ার পরে প্রথমবার নিজের বিধানসভা এলাকায় পা রাখতেই তাঁকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয় বাঁকুড়ায়। ফুল-মালায় বরণ করে স্বাগত জানিয়ে মন্ত্রীকে বাইকে নিয়ে সোনামুখীর বিভিন্ন এলাকায় ব়্যালি করেন কর্মী-সমর্থক থেক সাধারণ মানুষ।