নদিয়ার চাপড়ায় শ্যুট আউট, বোমাবাজির ঘটনায় আহত ১ - 24 Ghanta Bangla News
Home

নদিয়ার চাপড়ায় শ্যুট আউট, বোমাবাজির ঘটনায় আহত ১

Spread the love

ভর সন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডব নদিয়ার চাপড়ায়। গুলি চালানোর বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক জন। আশঙ্কাজনক অবস্থায় শামসুল সেখ নামে ওই আহতকে ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। কী কারণে এই ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, গুলি চালানো এবং বোমাবাজি এই ঘটনা ঘটেছে চাপড়া থানার বড় আন্দুলিয়া গ্রামে। সেখানকার পেট্রল পাম্পের কাছের একটি চায়ের দোকানে বসেছিলেন সামসুল শেখ। তাঁর বাড়ি চাপড়া থানার বেতবেড়িয়া গ্রামে।

জানা গিয়েছে, হঠাৎই মোটরসাইকেলে করে চার দুষ্কৃতী সেখানে হানা দেয়। তারা সকলেই হেলমেট পড়েছিল। ওই চায়ের দোকানে অতর্কিততে গুলি ও বোমা ছুড়তে শুরু করে তারা। ওই বোমার আঘাতে গুরুতর জখম হয় শামসুল শেখ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনও কিছু বোঝার আগেই হঠাৎই বোমাবাজি করতে শুরু করে ওই দুষ্কৃতীরা। সেই সঙ্গে গুলিও চালায় তারা। আতঙ্কে এলাকা ছেড়ে চলে যান তাঁরা।

আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না সামসুল। ট্রাক্টর চালাতেন তিনি। শনিবার মেদিনীপুরে আসার কথা ছিল তাঁর।

কী কারণে এই ঘটনা তা জানতে শুরু করেছে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সম্ভব জৈন জানান, ইতিমধ্যেই ওই এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা। তাতে বেশ কিছু ক্লু পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে এই ঘটনা। দুষ্কৃতীদের ধরার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *