দপ্তর বণ্টন নিয়ে অসন্তোষ, পদত্যাগ কর্নাটকের মন্ত্রীর
প্রসঙ্গত, রামালিঙ্গা রেড্ডি ৮ বারের বিধায়ক। তিনি কর্নাটকের একজন সিনিয়র কংগ্রেস নেতাও। অতীতে পুলিশ দপ্তরও সামলেছেন তিনি। তাঁর দাবি, তিনি বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব নিতে চেয়েছিলেন। ওই মন্ত্রকের দায়িত্ব তাঁকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিবকুমার বলেও দাবি তাঁর। কিন্তু তাঁকে দেওয়া হয় সেচ মন্ত্রক। এই নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন রামালিঙ্গা রেড্ডি। সেই কথা জানিয়েছেন ডিকে শিবকুমারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।