‘ডন ৩’-তে কি রণবীরের বদলে হৃতিক?
বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম ‘ডন ৩’ বিতর্ক। একদিকে ছবি থেকে সরে দাঁড়ানো নিয়ে রণবীর সিং এবং ফারহান আখতার-এর মধ্যে টানাপোড়েন চলছে, অন্যদিকে আচমকাই নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন হৃতিক রোশন একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে নেটিজেনদের একাংশের ধারণা, হৃতিক যেন পরোক্ষভাবে নিজেকেই ‘ডন ৩’-তাঁকে কাস্ট করার কথা মনে করিয়ে দিচ্ছেন।