জেলা সভাধিপতি, সহ-সভাধিপতির ইস্তফা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নতুন রাজনৈতিক টানাপড়েন - 24 Ghanta Bangla News
Home

জেলা সভাধিপতি, সহ-সভাধিপতির ইস্তফা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নতুন রাজনৈতিক টানাপড়েন

Spread the love

জেলার রাজনীতিতে এক সময়ে উত্তম বারিক ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। ২০২০ তে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূলের মধ্যে উত্তমের প্রভাব বৃদ্ধি পায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। এ বার বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করেন উত্তম। কিন্তু হেরে যান। শুধু তিনি নন, জেলায় ৯টি আসনের কোনওটিতেই খাতা খুলতে পারেনি তৃণমূল। ভোটের ফল প্রকাশের মাত্র এক মাসের মধ্যেই এ বার তিনি জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন। পদত্যাগের সময় তাঁর সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ জেলা পরিষদ সদস্য প্রদীপ দে। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন? উত্তম বারিক জানাচ্ছেন, বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি ও নৈতিক পরাজয় স্বীকার করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন সুহাসিনী কর জানিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *