আয়তন বাড়ছে গোরুমারা অভয়ারণ্যের? বন দপ্তরের নয়া উদ্যোগে আশাবাদী পরিবেশপ্রেমীরা - 24 Ghanta Bangla News
Home

আয়তন বাড়ছে গোরুমারা অভয়ারণ্যের? বন দপ্তরের নয়া উদ্যোগে আশাবাদী পরিবেশপ্রেমীরা

Spread the love

গোরুমারা অভয়ারণ্য মোট ১,৩০০ বর্গকিলোমিটার অংশ জুড়ে রয়েছে। এই অভয়ারণ্যে বেশ কিছু এলাকা সেবক থেকে রংপোগামী রেলপথ নির্মাণের জমির মধ্যে পড়ে। এর জেরে বনাঞ্চল কাটা হয়েছিল। এ বার সেই ভারসাম্য আবার ফিরিয়ে আনতে প্রচুর গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্মীরা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গোরুমারা জঙ্গল লাগোয়া বামনডাঙা চা বাগানের কাছে জ়িরো বাধ টাওয়ার সংলগ্ন ফাঁকা এলাকায় প্রায় ২০ হেক্টর জমিতে গাছ রোপণ করবে বন দপ্তর।

এই নিয়ে রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী দিলীপ ঘোষ ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও জারি করেছেন। ওই এলাকায় কয়েক হাত দূরেই গোরুমারা বন্যপ্রাণী বিভাগ ও জলপাইগুড়ি বনবিভাগের বিস্তৃত বনাঞ্চল রয়েছে। হাতি, বাইসন, গন্ডার, নানা প্রজাতির হরিণ সহ প্রচুর বন্যপ্রাণীর বিচরণ ওই এলাকায়। হাতি, বাইসন, গন্ডার, নানা প্রজাতির হরিণ-সহ প্রচুর বন্যপ্রাণী বিচরণ করে ওই এলাকায়।

নতুন করে বনসৃজন করলে গোরুমারার আয়তন বাড়ছে বলেই মনে করছে স্থানীয়রা। বন্যপ্রাণীদের জন্যও এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করছেন অনেকে। বার বার বন্যপ্রাণীরা গোরুমারা সংলগ্ন জনবসতি এলাকায় ঢুকে পড়ে। ফলে ক্ষয়ক্ষতিও হয় অনেকটাই। এই বনাঞ্চলের আয়তন বাড়লে এই সমস্যা অনেকটাই মিটবে বলেই মনে করছে পরিবেশবিদদের একাংশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *