শিশুর কবর আঁকড়ে, স্ত্রীয়ের স্মৃতির পাশেই অন্তিম শ্বাস! মাত্র ১১ দিনেই শেষ গোটা পরিবার - 24 Ghanta Bangla News
Home

শিশুর কবর আঁকড়ে, স্ত্রীয়ের স্মৃতির পাশেই অন্তিম শ্বাস! মাত্র ১১ দিনেই শেষ গোটা পরিবার

Spread the love

কবরের উপর নিথর হয়ে শুয়েছিলেন এক ব্যক্তি। এক হাতে আঁকড়ে ছিলেন ছোট্ট কবরটাকে, অন্য হাত ছড়ানো ছিল পাশের বড় কবরের উপর। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু কাছে আসতেই বোঝা গেল, এ ঘুম আর ভাঙার নয়। উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় কবরস্থান থেকে উদ্ধার হলো এক ব্যক্তির নিথর দেহ। নিজের স্ত্রী ও ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তাঁদের কবর জড়িয়ে কাঁদতে কাঁদতেই প্রাণ হারিয়েছেন তিনি। মর্মান্তিক এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা এলাকাকে। শুধু তীব্র গরম ও তাপপ্রবাহের কারণেই মাত্র ১১ দিনেই মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *