গহন অরণ্যের স্বপ্ন দেখছেন গাছ দাদু
সঞ্চিতা মুখোপাধ্যায়, পুরুলিয়া
যৌবনে অযোধ্যা পাহাড়কে দেখেছিলেন অন্য রূপে। পুরুলিয়ার ‘গাছ দাদু’ তখন ঘুরতেন ঘন অরণ্যে ঢাকা পাহাড়ে। সেই ছবি এখন বদলেছে। বহু জায়গায় ঘন অরণ্য হয়েছে ফিকে। বয়স আশি পেরিয়ে গিয়েছে ‘পদ্মশ্রী’ দুখু মাঝির। চোখের জ্যোতি কমেছে, তবুও সেই চোখে দেখে গহন অরণ্য ফেরার স্বপ্ন।