‘স্বীকার করলেই সাত খুন মাপ...?,’ শিল্পার মিথ্যে অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ হিনার - 24 Ghanta Bangla News
Home

‘স্বীকার করলেই সাত খুন মাপ…?,’ শিল্পার মিথ্যে অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ হিনার

Spread the love

টেলিভিশন দুনিয়ায় নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী হিনা খান ও শিল্পা শিন্ডে। সম্প্রতি শিল্পা শিন্ডে একটি পডকাস্টে স্বীকার করেন যে, বহু বছর আগে জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে তিনি যে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন, তা মিথ্যা ছিল। এই স্বীকারোক্তির পর থেকেই শিল্পাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

এই ঘটনায় প্রথম থেকেই সরব ছিলেন হিনা খান। তিনি প্রকাশ্যে শিল্পার মন্তব্যকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে আখ্যা দেন এবং বলেন, এমন অভিযোগের ফলে প্রকৃত বাকিদের লড়াই আরও কঠিন হয়ে পড়ে।’ বিতর্ক এখানেই থামেনি। হিনার সমালোচনার জবাবে শিল্পা একটি ভিডিও পোস্ট করেন। যদিও সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি, অনেকের মতে ভিডিয়োটির বক্তব্য ছিল হিনাকে উদ্দেশ্য করেই। ওই ভিডিয়োতে শিল্পা ইঙ্গিতপূর্ণভাবে বলেন, কেউ কেউ নাকি নিজের অসুস্থতাকেও প্রচারের হাতিয়ার বানান।

এরপরই হিনা নিজের এক্স অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি ব্যঙ্গাত্মক সুরে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আইনমন্ত্রীর উদ্দেশে লেখেন— যারা নিজেদের অপরাধ স্বীকার করেছে, তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হোক, কারণ তারা ‘সাহসী’, তারা ‘সত্যের পাশে’ দাঁড়িয়েছে এবং অপরাধ করার সময় তাদের পাশে কেউ ছিল না। যদিও পোস্টে তিনি কারও নাম নেননি, কিন্তু সময় ও প্রেক্ষাপট দেখে নেটিজেনদের বড় অংশের ধারণা, এটি শিল্পা শিন্ডেকেই উদ্দেশ্য করে লেখা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *