লাগামছাড়া তোলাবাজির অভিযোগ, স্বরূপকে হেফাজতে নিল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

লাগামছাড়া তোলাবাজির অভিযোগ, স্বরূপকে হেফাজতে নিল পুলিশ

Spread the love

ধৃত স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি ও অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ তুললেন সরকারি আইনজীবী। বৃহস্পতিবার রাতে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল নিউ আলিপুর থানার পুলিস। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। সেখানে সরকারি আইনজীবী অভিযোগ করেন, ৫০ জনের কাছ থেকে ৪৫ হাজার করে টাকা তুলেছেন স্বরূপ বিশ্বাস এবং তাঁর সিন্ডিকেট। এমনকী, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগও করেছেন তিনি। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। কিন্তু এখনও কোনও অস্ত্র উদ্ধার হয়নি। এই কারণে কলকাতা পুলিশের তরফে হেফাজতে চাওয়া হয়েছে স্বরূপ বিশ্বাসকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *