বুকে ছত্রপতি শিবাজীর ছবি, সেই বেশে মদ্যপান করে চরম কটাক্ষের মুখে রীতেশ
এর আগে ‘রাজা শিবাজী’ ছবির প্রচারে রিতেশ বলেছিলেন, “মহারাজ আমাদের কাছে কী, তা ভাষায় বোঝানো কঠিন। আমরা তাঁর মাটিতে বড় হয়েছি। ছোটবেলায় মাটির দুর্গ বানিয়ে তার মাথায় গেরুয়া পতাকা লাগিয়ে খেলতাম। শিবাজী মহারাজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।”
বিতর্কিত ভিডিয়ো নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রিতেশ আরও জানান, ছবির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী এবং সহকর্মীদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত তিন বছর ধরে অসংখ্য মানুষ এই ছবির জন্য নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের অবদানকে উদ্যাপন করাই ছিল মূল উদ্দেশ্য।