বিদ্রোহীদের সরিয়ে দিয়ে! মমতার নয়া কমিটিতে উধাও ‘দুধেল গাই’ প্রীতি
কলকাতা: তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নেওয়া হল বিশেষ সিদ্ধান্ত (New Committee)। তৈরী হল বিশেষ কমিটি। তবে আশ্চর্যের বিষয় এই যে কমিটিতে নেই …
কলকাতা: তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নেওয়া হল বিশেষ সিদ্ধান্ত (New Committee)। তৈরী হল বিশেষ কমিটি। তবে আশ্চর্যের বিষয় এই যে কমিটিতে নেই সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও তৃণমূল নেতা। সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণের অভিযোগে বরাবরই অভিযুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কদের মধ্যেও জাভেদ খান সহ অন্য সংখ্যালঘু নেতারা ছিলেন।
তবে দলের অন্দরে দীর্ঘদিন ধরেই তৈরী হয়েছিল ক্ষোভ। বিশেষ করে অভিষেক বন্দোপাধ্যায়কে কেন্দ্র করেই দানা বেঁধেছিল এই ক্ষোভের। যার ফলে দলের ৬০ জন বিধায়ক আজ বেসুরো। যাদের মধ্যে সিংহভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। তাই দলের মধ্যে এই ভাঙনের তোয়াক্কা না করেই এবং বিদ্রোহীদের সরিয়ে রেখেই আজকের বৈঠকে গঠন করা হল নতুন কমিটি। যে কমিটিতে নেই কোনও সংখ্যালঘু তৃণমূল নেতা।
আরও দেখুনঃ ইস্টবেঙ্গলে ফেরার প্রশ্নই নেই, জল্পনায় জল ঢালল শ্রী সিমেন্ট
বৈঠকের পরে কমিটি নিয়ে মুখ খুলেছিলেন কল্যাণ বন্দোপাধ্যায়। কল্যাণ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁকে সহায়তা করার জন্য জাতীয় স্তরে দুজন যুগ্ম সম্পাদক নিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। এই দুই নেতা-নেত্রী জাতীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।তিনি আরও বলেন, বিভিন্ন রাজ্য থেকে প্রস্তাব ও পরামর্শ নিয়ে সেখানকার কমিটি গঠন করা হবে।
পশ্চিমবঙ্গ তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী বর্তমানে অসুস্থ। তাঁর স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁর জায়গায় বসানো হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “সুব্রত বক্সী এখন শারীরিকভাবে অসুস্থ। তাই তাঁর জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ তৃণমূলের সভাপতি করা হয়েছে।” সঙ্গে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজেদা আহমেদ, নয়না বন্দ্যোপাধ্যায়সহ আরও কয়েকজন নেতা-নেত্রী।
যুব শাখায় বড় পরিবর্তন এসেছে। সায়নী ঘোষকে যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে। সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি হয়েছেন মালা রায়। আর তৃণমূল ছাত্র শাখার দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা অধিকারীকে।সংগঠনের মুখপাত্র হিসেবেও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “জাতীয় মুখপাত্র হিসেবে ডেরেক ও’ব্রায়েন এবং আমি দায়িত্ব পালন করব। আর রাজ্য স্তরে মুখপাত্র হিসেবে থাকবেন কুণাল ঘোষ।”