বন্ধ ঘর থেকে উদ্ধার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার দেহ, খুন বলে সন্দেহ পুলিশের
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দেবস্মিতা পাল (৪৯)। শিবাজি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা (Assistant Professor) ছিলেন ছিলেন। বৃহস্পতিবার, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ওই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।