ফ্রি বাসযাত্রায় দীর্ঘমেয়াদে ক্ষতির চিন্তা অ্যাপ ক্যাবে
রাজ্য পরিবহণ দপ্তরের হিসেবে, গোটা রাজ্যে ১,৭৮৬টি চালু সরকারি বাস রয়েছে। এর মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় পরিষেবা দেয় এমন সরকারি বাসের সংখ্যা ৭০০–র কাছাকাছি। মহিলা যাত্রীরা যদি ক্রমশ অন্য বেসরকারি গণপরিবহণ ছেড়ে সরকারি বাসের দিকে ঝুঁকতে শুরু করেন, তা হলে শুধু অ্যাপ ক্যাব নয়, বেসরকারি বাস ও মিনিবাসের ক্ষেত্রেও আশঙ্কা আছে বলে মনে করা হচ্ছে।