‘পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে…’, কেন বললেন অনিন্দিতা?

ছোটবেলায় গুগল ছিল না। তবে জীবন ছিল একেবারে অন্যরকম। অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর কথায় উঠে এল সেই ফেলে আসা মুহূর্ত।

‘পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে’। জীবনের এই কঠিন সত্যকে ভীষণ ভাবে বিশ্বাস করেন অনিন্দিতা।

আত্মবিশ্বাসী হওয়া ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া জীবনের জন্য খুব একটা ভালো নয়।

কন্যা তিষ্যার সঙ্গেই এখন বেশিরভাগ সময় কাটে অনিন্দিতার।

অনিন্দিতা বলেন, ‘ছোটবেলায় গুগল ছিল না, তাই বাবা চারবেলা বলে বলে মাথায় ঢুকিয়ে দিয়েছিল এ কথা।’

কোনও বছর পরীক্ষায় ভালো রেজ়াল্ট করে যখন খুব নাচতেন, তখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জন্য এ কথা শুনতে হতো অনিন্দিতাকে।

পড়াশোনায় একটুও অবহেলা করলেও এমনটা শুনতে হতো অনিন্দিতাকে।

তবে যখন বড় হলেন, তখন বুঝেছেন এই কথার আসল মর্ম।

তাই অনিন্দিতা মনে করেন, ‘ছোট থেকেই এসব বাচ্চাদের শেখানো উচিত, চরিত্র গঠন ওই সময় থেকেই হয় কি না।’