দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক বাংলাদেশির মৃত্যু - 24 Ghanta Bangla News
Home

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক বাংলাদেশির মৃত্যু

Spread the love

দিল্লির মালব্য নগর এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক জনের। মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক। বুধবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছিলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

মৃতের নাম মহম্মদ নুরুল আমিন ((৪৪)।

এই নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের।

এখনও হাসপাতালে চিকিৎসাধীন কয়েক জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা।

বুধবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলেও জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *