কেতুর নক্ষত্রে আসবে শুক্র, কেরিয়ারে ব্যাপক গ্রোথ, পকেট ফুলেফেঁপে উঠবে কাদের?
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের নক্ষত্র পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। কোনও গ্রহ যখন এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে প্রবেশ করে, তখন তার প্রভাব বিভিন্ন রাশির জাতকদের জীবনে পড়ে। তেমন আগামী ৪ জুলাই প্রেম, সৌন্দর্য, সুখ-সমৃদ্ধি এবং ভোগ-বিলাসের কারক শুক্র গ্রহ কেতুর অধীন মঘা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রে শুক্র থাকবে ১৬ জুলাই পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় বিশেষ করে চারটি রাশির জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য শুক্রের এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এবং নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে চলতে থাকা সমস্যা দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যবসায় বড় কোনও চুক্তি বা লাভজনক ডিল হাতে আসতে পারে। পূর্বপুরুষদের সম্পত্তি বা দীর্ঘদিনের আটকে থাকা সম্পদ লাভের যোগও তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জীবনে শুক্রের এই গোচর উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। ব্যক্তিত্ব ও অন্যকে আকর্ষণের ক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে সামাজিক ও পেশাগত ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। আর্থিক উন্নতির পাশাপাশি পরিবারকে নিয়ে ভ্রমণের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা ও বোঝাপড়া বাড়বে। যাঁরা অবিবাহিত, তাঁদের জীবনে নতুন কোনও সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্যও এই সময় শুভ ফলদায়ক হতে পারে। ব্যক্তিগত আকর্ষণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জীবনে আরাম-আয়েস ও সুখ-সুবিধা বাড়তে পারে। সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা সরকারি কাজ শেষ হতে পারে। আয়ের উৎস বৃদ্ধি পেলেও হঠাৎ কিছু বড় খরচের সম্ভাবনাও থাকবে। পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে।
তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই সময়ে কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো। বড় কোনও সাফল্য বা অর্জন মানসিক ভাবে উৎসাহিত করবে। ব্যবসায়ীরা লাভজনক চুক্তি সই করতে পারেন। মঘা নক্ষত্রে শুক্রের অবস্থানের কারণে আধ্যাত্মিক চিন্তাভাবনা ও আত্মবিশ্লেষণের প্রবণতা বাড়তে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তবে সব পরিস্থিতিতে ধৈর্য ও মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি।