অন্যত্র রেফার হলেই বাড়তি ভাড়ার দাবি অ্যাম্বুল্যান্স চালকদের, অভিযোগ হাবরা স্টেট জেনারেল হাসপাতালে
বলরাম পাল নামে এক ব্যক্তি বলেন, ‘বাবাকে কলকাতায় নিয়ে যেতে হয়েছিল। আগে কত ভাড়া হবে তা জানা থাকত না। এখন রেট চার্টের ছবি ফোনে তুলে রেখেছি।’ দীপালি সরকার বলেন, ‘মায়ের চিকিৎসার জন্য প্রায়ই হাসপাতালে আসতে হয়। রেট চার্ট থাকায় আর কোনও ধোঁয়াশা নেই।’ বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, ‘অ্যাম্বুল্যান্স ভাড়া নিয়ে একগুচ্ছ অনিয়মের অভিযোগ জানিয়েছিলেন রোগীর পরিবারের লোকজন। তাঁদের কথা ভেবেই রেট চার্ট প্রকাশ্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’