খোকনের অফিসের পিছনে অন্যের টোটো, ভিতরে বালিশ–বিছানা
পুলিশের সামনেই ওই মহিলা টোটোর বিবরণ দিয়ে জানান, এই অফিসের পিছনেই লুকিয়ে রাখা আছে তাঁদের গাড়ি দু’টি। পুলিশ তখন খোকন দাসকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তিনি অবলীলায় শ্রেয়া দাসকে বলেন, ‘এই মা, তোর টোটো আটকে রেখেছিল। আমি জানতাম না রে। তোর টোটো নিয়েছিল? আমি কিছুই তো জানতাম না রে। আমাকে আগে কেন বলিসনি।’