FIR Against Mamata: 'স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে আমায় বলেছিলেন...' ভরা রাস্তায় বসে দেশবিরোধী মন্তব্য, মমতার বিরুদ্ধে FIR | One Advocate FIR Against Mamata Banerjee for controversial comment against india - 24 Ghanta Bangla News
Home

FIR Against Mamata: ‘স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে আমায় বলেছিলেন…’ ভরা রাস্তায় বসে দেশবিরোধী মন্তব্য, মমতার বিরুদ্ধে FIR | One Advocate FIR Against Mamata Banerjee for controversial comment against india

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগImage Credit: Chandradeep Kumar/IT Group via Getty Images

শিলিগুড়ি: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও FIR দায়ের। উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে উস্কানিমূলক কথা। আর তারপরই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের।

কে এই অভিযোগ করেছেন? কী অভিযোগ করেছেন?

আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। মূলত, গত ডিসেম্বরে বাংলাদেশে খুন হন বিতর্কিত ওসমান হাদি। হাদির হত্যাকারীরা গত জানুয়ারিতে মেঘালিয় সীমান্ত পেরিয়ে এ রাজ্যে এলে দুজনকে গ্রেফতার করে রাজ্যের এসটিএফ। এরপর এই নিয়ে ২ জুনের সভা থেকে মমতা নাম উল্লেখ না করলেও সেই প্রসঙ্গ তুলে ইঙ্গিত করেন, অন্য দেশে ওই খুন হলেও কারা জড়িত তিনি জানেন।

মমতা কী মন্তব্য করেছিলেন?

তিনি বলেন, “বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে STF গ্রেফতার করেছিল। যা নিয়ে বাংলাদেশে বড় বিক্ষোভ হয়েছিল। অন্যদেশের কথা বলছি না, আমি যে পয়েন্ট বলছি ওরা মেঘালয় দিয়ে বাংলায় আসে। এখানে আসার পর আমাদের STF ধরে। হোম মিনিস্টার নিজে বলছেন…এতদিন বলিনি আজ অত্যাচারের শেষ সীমায় গেছে বলে বললাম। উনি বললেন…আপনি বাংলার পুলিশকে বলে দিন এই কথা বাইরে যেন না বলে। এটা দেশের জন্য। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল…আমি সব জানি। আমার হৃদয় সত্য ভান্ডার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *